বর্তমানে ফ্রিল্যান্সিং ও রিমোট জব মার্কেটে সাধারণ ডাটা এন্ট্রি কাজের চেয়ে দক্ষতা ভিত্তিক স্কিল, যেমন—Cloud Accounting/ ব্যবসায়ে অ্যাকাউন্টিং সফটওয়্যার যেমন: কুইক বুকস অনলাইন এর চাহিদা অনেক বেশি। বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের ছোট-মাঝারি ব্যবসায়ীরা তাদের বুককিপিংয়ের কাজ অনলাইনে রিমোট ফ্রিল্যান্সারদের দিয়ে করিয়ে থাকেন।
আপওয়ার্ক বা ফাইবারের মতো মার্কেটপ্লেসে ভালো আয়ের ক্যারিয়ার গঠনে কুইক বুকস অনলাইন শেখার ৭টি কারণ নিচে দেওয়া হলো:
আন্তর্জাতিক মার্কেটে বিপুল চাহিদা:
বিশ্বজুড়ে লক্ষাধিক ব্যবসা প্রতিষ্ঠান তাদের হিসাব রাখতে কুইক বুকস অনলাইন ব্যবহার করে। তাই বিশ্বজুড়ে ভার্চুয়াল বুককিপারদের উচ্চ চাহিদা রয়েছে।
আকর্ষণীয় প্রাতিষ্ঠানিক প্রপার রিমোট জব:
শুধুমাত্র ঘণ্টা চুক্তিতে কাজ না করে বিশ্বস্ত বুককিপার হতে পারলে আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে দীর্ঘমেয়াদী মাসিক ফিক্সড বেতনে কাজ করা যায়।
QuickBooks ProAdvisor সার্টিফিকেশনের সুবিধা:
কুইক বুকস অনলাইন এর ফ্রি ট্রেনিং শেষ করে অনলাইন পরীক্ষা দিয়ে “ProAdvisor Certification” অর্জন করা যায়, যা মার্কেটপ্লেসে আপনার প্রোফাইল ভ্যালু অনেক বাড়িয়ে দেয়।
চার্ট অব অ্যাকাউন্টস ও বুককিপিং সেটআপ দক্ষতা:
ক্লায়েন্টের জন্য নতুন কোম্পানি তৈরি, চার্ট অব অ্যাকাউন্টস সাজানো এবং শুরুর ব্যালেন্স এন্ট্রি দিয়ে প্রফেশনাল পারিশ্রমিক নেওয়া যায়।
ই-কমার্স বুককিপিং করার সুযোগ:
Amazon, Shopify বা eBay স্টোর মালিকরা তাদের বিক্রয় ও ফি-এর হিসাব কুইক বুকসে ইন্টিগ্রেট করতে দক্ষ ফ্রিল্যান্সারদের নিয়োগ দিয়ে থাকেন।
ক্যাশ ফ্লো ও অডিট রিপোর্ট প্রিপারেশন:
নিয়মিত ব্যাংক ও ক্রেডিট কার্ড মেলাতে পারলে ক্লায়েন্টদের জন্য মানসম্মত প্রফিট-লস স্টেটমেন্ট তৈরি করে দিয়ে আস্থাজনিত অবস্থান তৈরি করা যায়।
উচ্চ ঘণ্টাভিত্তিক আয় (Hourly Rate):
সাধারণ ডাটা এন্ট্রি জবে ঘণ্টায় ৫-১০ ডলার মিললেও, দক্ষ কুইক বুকস বিশেষজ্ঞ হিসেবে ঘণ্টায় ১৫ থেকে ৫০ ডলার বা তার বেশি আয় করা সম্ভব।
ক্যারিয়ারকে একধাপ এগিয়ে নিতে
KAMAL & ASSOCIATES-এর
হ্যান্ডস-অন প্র্যাকটিক্যাল সফটওয়্যার ট্রেনিংয়ে অংশ নিন।
রূপালী প্লাজা (তৃতীয় তলা), রূপালী চত্বর, বসুরহাট ৩৮৫০, কোম্পানীগঞ্জ, নোয়ায়াখালী।
মোবাইল : 01811-845230, 01538-393035

Leave a Reply