অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডসহ বিশ্বজুড়ে বর্তমানে QuickBooks Online এর পাশাপাশি Xero Accounting Software অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা একটি ক্লাউড অ্যাকাউন্টিং প্ল্যাটফর্ম। ব্যবহারের সহজতা এবং ইউজার ফ্রেন্ডলি ডিজাইনের কারণে ছোট থেকে মাঝারি যেকোনো ব্যবসার মালিকরা এটিকে পছন্দ করেন।
আপনার ব্যবসার হিসাব অটোমেটেড করতে জেরো কেন ব্যবহার করবেন, নিচে এর ৮টি প্রধান সুবিধা ও ব্যবহার তুলে ধরা হলো:
সীমাহীন ইউজার সংযোগ (Unlimited Users):
অন্যান্য সফটওয়্যারে অতিরিক্ত ইউজারের জন্য বাড়তি ফি দিতে হলেও, জেরো-তে এক একাউন্টেই একাধিক কর্মী, ম্যানেজার বা অ্যাকাউন্ট্যান্টকে এক্সেস দেওয়া যায়।
সহজ ও আকর্ষণীয় ইন্টারফেস (Clean Dashboard):
জেরোর ড্যাশবোর্ডে প্রবেশ করলেই এক পলকে মোট ক্যাশ ফ্লো, ইনকাম, এক্সপেন্স এবং ব্যাংকের রিয়েল-টাইম স্থিতি দেখা যায়।
স্মার্ট অনলাইন ইনভয়েসিং:
কাস্টম লোগো ও ফরম্যাট দিয়ে দ্রুত ইনভয়েস তৈরি করে ক্লায়েন্টকে পাঠানো যায়। ক্লায়েন্ট সেই ইনভয়েসের ইমেইল লিংক থেকেই সরাসরি পেমেন্ট করতে পারেন।
স্বয়ংক্রিয় পেমেন্ট রিমাইন্ডার:
বকেয়া পাওনা দ্রুত আদায়ের জন্য জেরো নির্দিষ্ট সময় পর পর কাস্টমারদের কাছে স্বয়ংক্রিয়ভাবে বিনম্র তাগাদা বা ইমেইল রিমাইন্ডার পাঠায়।
সহজ পে-রোল ও স্টাফ স্যালারি প্রসেসিং:
কর্মচারীদের বেতন-ভাতা, বোনাস ও কর কর্তনের মতো জটিল পে-রোল হিসাব জেরোর সাহায্যে খুব দ্রুত প্রসেস করা যায়।
মোবাইল স্ক্যানিং ও ডক-মেট অ্যাড-অন (Hubdoc Integration):
বাজার বা ক্রয়ের রসিদের ছবি তুলে জাস্ট আপলোড করে দিলেই ‘Hubdoc’ ফিচারটি রসিদ থেকে তথ্য পড়ে নিয়ে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন লিখে ফেলে।
অটোমেটিক ব্যাংক রুলস (Bank Rules):
নিয়মিত ঘটমান লেনদেনের জন্য ব্যাংক রুল সেট করে রাখলে ব্যাংক ডাউলোডের সাথে সাথে ট্রানজ্যাকশনগুলো অটোমেটিক সঠিক ক্যাটাগরিতে পোস্টিং হয়ে যায়।
সর্বোচ্চ ডেটা নিরাপত্তা ও অটো ক্লাউড ব্যাকআপ:
কম্পিউটারের হার্ডডিস্ক নষ্ট হলেও ডেটা হারানোর কোনো ভয় নেই, কারণ জেরোর সব ডেটা ক্লাউডে সুরক্ষিত থাকে।

Leave a Reply