বিদেশে উচ্চশিক্ষা / Study abroad বা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন বাংলাদেশের অনেক শিক্ষার্থীরই থাকে। তবে সঠিক তথ্যের অভাব, দিকনির্দেশনাহীন পদক্ষেপ এবং শেষ মুহূর্তে তড়িঘড়ি করার কারণে অনেকেই যোগ্য হওয়া সত্ত্বেও ভিসা বা স্কলারশিপ সুবিধা থেকে বঞ্চিত হন।
বিদেশে পড়ার মূল প্রক্রিয়াটি অন্তত ৬ মাস থেকে ১ বছর আগে থেকেই পরিকল্পিতভাবে শুরু করা উচিত। আপনার প্রসেসিংকে সহজ ও সুনির্দিষ্ট করতে নিচে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তুলে ধরা হলো:
১. নিজের ক্যারিয়ার গোল ও দেশ নির্বাচন
শুরুতেই সিদ্ধান্ত নিন আপনি কোন বিষয়ে পড়তে চান এবং সেই বিষয়ের ভবিষ্যৎ ক্যারিয়ার কেমন। এরপর আপনার বাজেট, আবহাওয়া, কাজের সুযোগ ও পিআর (PR) সুবিধার ওপর ভিত্তি করে উপযুক্ত দেশ (যেমন: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের কোনো দেশ) নির্বাচন করুন।
২. শিক্ষাগত যোগ্যতা ও ভাষার দক্ষতা (IELTS/PTE) তৈরি
পছন্দের দেশ অনুযায়ী ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের প্রস্তুতি নিন:
IELTS/PTE: ব্যাচেলর বা মাস্টার্সে আবেদনের জন্য ন্যূনতম IELTS স্কোর ৬.০ – ৬.৫ অর্জনের লক্ষ্য রাখুন।
GRE/GMAT: বিশেষ করে যুক্তরাষ্টের সেরা বিশ্ববিদ্যালয়ের জন্য বা বিজনেসে স্কলারশিপের ক্ষেত্রে এই স্কোরগুলো বাড়তি সুবিধা দেয়।
৩. একাডেমিক কাগজপত্র প্রসেস করা
আপনার বর্তমান স্কুল/কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে নিচের ফাইলগুলো সংগ্রহ ও সত্যায়িত করে রাখুন:
মূল মার্কশিট, ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র।
শিক্ষকদের কাছ থেকে ২টি বা ৩টি Recommendation Letter (LOR)।
নিজের উদ্দেশ্য ও লক্ষ্য স্পষ্ট করে একটি আকর্ষণীয় Statement of Purpose (SOP) লিখুন।
৪. বিশ্ববিদ্যালয় নির্বাচন ও আবেদন (Application)
যেসব বিশ্ববিদ্যালয়ে আপনার প্রোফাইল ম্যাচ করে, সেগুলোর ওয়েবসাইট সরাসরি ভিজিট করুন। অন্তত ৫-৬টি ব্যাংকিং/সেফ ও অ্যামবিশাস ইউনিভার্সিটিতে নির্ধারিত ডেডলাইনের মধ্যে আবেদন সম্পূর্ণ করুন।
৫. অফার লেটার ও ফান্ডিং/ব্যাংক স্পন্সরশিপ
বিশ্ববিদ্যালয় থেকে আনকনডিশনাল অফার লেটার পাওয়ার পর টিউশন ফি বা ডিপোজিট প্রদান করতে হয়। একই সাথে স্টুডেন্ট ভিসার এম্বাসি ফেস করার জন্য প্রয়োজনীয় ব্যাংক স্টেটমেন্ট, আয়ের উৎস এবং স্পন্সরশিপ নথি প্রস্তুত রাখতে হয়।
৬. ভিসা ফাইলিং ও ইন্টারভিউ প্রস্তুতি
ভিসা আবেদনের সঠিক ফর্ম পূরণ করে এম্বাসির নিয়ম অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নিন। ফাইল নিখুঁতভাবে সাজিয়ে সাবমিট করুন এবং ইন্টারভিউ প্রিপারেশন সম্পন্ন করুন।
শেষ কথা
সঠিক পরিকল্পনা ও সততা থাকলে বিদেশে উচ্চশিক্ষার পথ অনেকটাই মসৃণ হয়ে যায়। যেকোনো তথ্য বা পরামর্শের জন্য আমাদের ব্লগের সাথে যুক্ত থাকুন।
Best Study Abroad and Education Site
বিদেশে উচ্চ শিক্ষা সংক্রান্ত সঠিক নির্দেশনা পেতে যোগাযোগ করুন:
KAMAL & ASSOCIATES এ
আমাদের সঙ্গে যোগযোগের ঠিকানা:
রূপালী প্লাজা (তৃতীয় তলা), রূপালী চত্বর, বসুরহাট ৩৮৫০, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
মোবাইল : 01811-845230, 01538-393035

Leave a Reply